• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৬২ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

 

“ক্রীড়া শক্তি, ক্রীড়া মুক্তি, ক্রীড়াই আনে অনাবিল প্রশান্তি” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং শিক্ষকমন্ডলী ও বিদ্যালয় পরিষদের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের মাঠে সারাদিন ব্যাপি এই বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির নবগঠিত সভাপতি আবদুল বাতেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সৌদিআরব জেদ্দা বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্যা চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল বাছেত হিরণ, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হানিফ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, এই বছর প্রতিটি বিদ্যালয়ে যেই ভাবে আনন্দ নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আসলে এতে আমরা অনেক খুশি, কারণ বর্তমান স্কুল কলেজের শিক্ষার্থীরা যেই হারে মাদক ও জুয়ায় আসক্ত হচ্ছে সেই থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো খেলাধুলা। অন্যান্য স্কুলের তুলনায় এই সদর নরোত্তমপুর স্কুলের আয়োজনটা একদম ব্যাতিক্রমী ছিলো। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাধুলার প্রতি খুবই আন্তরিক, আমরা আসা করবো যেনো সামনের দিকেও প্রতি বছর এমন আয়োজন অব্যাহত থাকে। এসময় সৌদিআরব জেদ্দা বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্যা চৌধুরী তার বক্তব্যে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা ভালো করে লিখাপড়া করো এবং আগামীতে এসএসএসি পরিক্ষায় যদি এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শতভাগ পাশ করে আসতে পারে তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/