• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে বেচু নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

রিপোর্টারের নাম / ১১৫ বার
আপডেট সময় :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে বেচু নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে

শুক্রবার (৭ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক গ্রামের ধুমচর-ছবির পাইক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির উদ্দিন বেচু (৩২) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ারডের উত্তর লামছি গ্রামের নাটাই মোস্তফার বাড়ির মৃত মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত বেচু মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার নামে প্রতিবন্ধী ভাতা কার্ডও আছে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রথমে মসজিদের তালা ভাংতে চেষ্টা করলে মসজিদের ইমাম সজাগ হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়।

পরবর্তীতে মসজিদের পাশের একটি ছোট চায়ের দোকানে চুরি করতে ডুকার চেষ্টা করলে বিষয় আঁচ করতে পেরে মসজিদের ইমাম মুঠোফোনে আশপাশের লোকজনকে কল করে জানালে, মুহর্তের মধ্যেই এলাকার লোকজন বেরিয়ে আসলে মসজিদ সংলগ্ন দোকান থেকে চোর সন্দেহে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে। এ সময় সে দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যায়।

তখন স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দিলে গুরুত্বর আহত হয়। পরে সকালে আহত অবস্থায় তাকে হসপিটালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এঘটনার বিষয়ে নিহত জহির উদ্দিন বেচুর এলাকার ইউপি সদস্য হানিফ মেম্বার জানান, ছেলেটির কিছুটা মানসিক সমস্যা ছিলো।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে প্রতিবন্ধী। এভাবে কাউকে হত্যা করা আইনত অপরাধ। পুলিশসহ আমি সরেজমিনে গিয়েছি।

ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় জড়িত অপরাধীদের গ্ৰেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/