• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

রিপোর্টারের নাম / ১৪০ বার
আপডেট সময় :: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালীর কবিরহাটে লোকালয়ে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় বারবার সতর্ক করার পরও নির্দেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভূঁইয়ারহাট ‘একতা ব্রিকস’ নামে ওই ভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এ ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। এদিকে পূর্বের আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার  বলেন, অবৈধ ওই ইটভাটায় আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/