• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

এবার হাসনাতের প্রাইভেট কারের পেছনে পিকআপের ধাক্কা

রিপোর্টারের নাম / ১৩৮ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর প্রাইভেট কারের পেছনে একটি পিকআপ ধাক্কা দিয়েছে। প্রাইভেট কারে হাসনাত আব্দুল্লাহ ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ফেরার পথে আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করে আরমান তাঁর ফেসবুকে লেখেন, ‘Hasnat Abdullah ভাইয়ের গাড়ির উপর আজ আবারো আক্রমণ। গণঅভ্যুত্থানের শক্তির নেতৃত্বকে শেষ করার জন্য ফ্যাসিবাদী প্রেতাত্মারা জানপ্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’এই ঘটনায় প্রকাশিত ছবিটিতে দেখা যায়, প্রাইভেট কারটির পেছনে আঘাত করেছে পিকআপ। এতে প্রাইভেট কারের পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করা হলে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

এরআগে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/