• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীতে বাড়ির সীমানায় ময়লা ফেলাকে কেন্দ্র এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজন গ্রেফতার। 

রিপোর্টারের নাম / ১৬৪ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

নোয়াখালীতে বাড়ির সীমানায় ময়লা ফেলাকে কেন্দ্র এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজন গ্রেফতার।

কবিরহাট নিউজ,
নিজস্ব প্রতিবেদক, ২৭ শে ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২৪ ইং, বিকেল ৪:০০টা।

স্থানীয় সূত্রে জানা যায় আজ মঙ্গলবার ২৭ শে ফেব্রুয়ারি সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে নোয়াখালী জেলা সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়া কান্দি গ্রামের খুরশিদ আলমের সাথে বাড়ির সীমানায় ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী শহীদুল্লাহর সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন বৃদ্ধ খুরশিদ আলমের মাথায় কাঠ দিয়ে আঘাত করে।
এতে করে বৃদ্ধ খুরশিদ আলম ঘটনাস্থলেই নিহত হয়।

সেনবাগ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত সন্দেহে এলাকাবাসীর সহযোগিতায় তিনজনকে আটক করে থানা নিয়ে যায়।

আটক কৃতরা হলেন:
একিই গ্রামের কবির আহমেদ মাস্টারবাড়ির
(১) শহীদুল্লাহ (৬৫)
(২) শহীদুল্লাহ ছেলে ওলিউল্লা (শিমুল) (৩৩)
(৩) ও ফোরকানের নেছা (৩৩)

এ বিষয়ে সেনবাগ থানার (এস আই) উপ পরিদর্শক সনদ বড়ুয়া জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

 

কবিরহাট নিউজ।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/