• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে পৈতৃক জমি জবরদখল, হুমকি-ধামকির অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে আরাফাতের রহমান হাসান সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন নাজমুল হুদা ফরহাদ সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার

প্রথমবারের মতো সৌদি আরবে চালু হচ্ছে মদের দোকান।

রিপোর্টারের নাম / ১৫৮ বার
আপডেট সময় :: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

কবিরহাট নিউজ, আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট,
২৬ শে জানুয়ারি ২০২৪ ইং, শুক্রবার, ৭:৩০ অপরাহ্ন।

পবিত্র ইসলাম ধর্মে মদকে হারাম ঘোষণা করা হয়েছে।
এই হারাম মদ কঠোর ভাবে নিষিদ্ধ ছিল সৌদি আরবে।কিন্তু কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা ভেঙ্গে প্রথমবারের মতো মদের দোকান চালু করতে যাচ্ছে সৌদিআরব।
এ পরিকল্পনার সাথে সম্পৃক্ত একটি সূত্র গত বুধবার এ তথ্য নিশ্চিত করে বলেছে এই মদের দোকান চালু করা হচ্ছে শুধুমাত্র বিদেশী কূটনীতিকদের জন্য।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ওই সূত্র আরো জানিয়েছে অমুসলিমদের জন্য মদের দোকানটি আগামী সপ্তাহের মধ্যেই রাজধানী রিয়াদের কূটনৈতিক কোয়াটারে খোলা হবে।

সূত্রটি জানায়,
গ্রাহকরা প্রথমে মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পাবে, সে ক্লিয়ারেন্স কোড পেলে তারা মদ কিনতে পারবে, তবে তাদের জন্য মাসিকএকটা কোটা বরাদ্দ থাকবে, মদ ক্রয় ক্ষেত্রে মাসিক কোটা মেনে চলতে হবে।

পবিত্র ইসলাম ধর্মে মদপান নিষিদ্ধ হওয়ার পরও পর্যটন ও ব্যবসার স্বার্থে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সিদ্ধান্ত নেন।

এছাড়াও নন মুসলিমদের জন্য মদ বিক্রি চালু করা ক্রাউন প্রিন্সের ভিশন-২০৩০ এরও একটি অংশ বলে দাবি করা হয়েছে।

১৯৫২ সালে সৌদি আরবে মদ বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
মদ বিক্রির এই নতুন দোকানটি চালু হলে সৌদি আরবে অ্যালকোহল যুক্ত পানীয় বিক্রির জন্য প্রথম আইনি স্বীকৃতি পাবে।
মদ বিক্রির এই আইনি স্বীকৃতির পদক্ষেপে দেশটির রক্ষণশীল মুসলমানরা ক্ষুব্দ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক: কবিরহাট নিউজ।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/