• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে পৈতৃক জমি জবরদখল, হুমকি-ধামকির অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে আরাফাতের রহমান হাসান সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন নাজমুল হুদা ফরহাদ সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার

কবিরহাট সোনাপুর সড়কে হক মঞ্জিলের সামনে সিএনজি দুর্ঘটনা! চার জন গুরুতর আহত!

রিপোর্টারের নাম / ১৬৪ বার
আপডেট সময় :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

কবিরহাট নিউজ: নিজস্ব প্রতিবেদক,
২৪ শে জানুয়ারি ২০২৪ ইং, বুধবার: ১:০০ অপরাহ্ণ।

কিছুক্ষণ আগে নোয়াখালী জেলার কবিরহাট সোনাপুর রোডে কবিরহাট উপজেলা ভবনের পাশে (হক মঞ্জিলের সামনে) সিএনজির দুর্ঘটনায় চালকসহ দুইজন মহিলা যাত্রী ও একজন পুরুষ যাত্রী মারাত্মকভাবে আহত হয়।

কবিহাট থেকে সোনাপুরগামী সিএনজিটির এক্সেল ভেঙ্গে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে করে দুজন মহিলা যাত্রী ও চালকসহ দুইজন পুরুষ যাত্রী আহত হয়। মহিলা যাত্রীদের মধ্যে একজন কবিরহাট সরকারি কলেজের ছাত্রী,সে কলেজ থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিল।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফখরুল ইসলাম স্বপন জানিয়েছেন, আশপাশে থাকা মানুষের সহযোগিতায় তারা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কবিরহাট উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।

চালক এবং সিএনজির যাত্রী কবিরহাট সরকারি কলেজের ছাত্রী বেশী আহত হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ জানিয়েছেন, কবিরহাট সোনাপুর রোডে চলাচল করা সিএনজিগুলো বেশিরভাগই ফিটনেস বিহীন এবং অনেক চালকের ই লাইসেন্স নাই।

এছাড়াও তারা কবিরহাট সোনাপুর রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন।

সর্বশেষ খবর অনুযায়ী ঘটনাস্থলে কবিরহাট থানার পুলিশ উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।

কবিরহাট নিউজ:
সবার আগে সর্বশেষ নিউজ আপডেট পেতে ভিজিট করুন :
www.kabirhatnews.com

 

 


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/