• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভারত থেকে মাস্ক গামী বিমান আফগানিস্তানে বিধ্বস্ত, সকল আরোহীর মৃত্যুর সম্ভাবনা!

রিপোর্টারের নাম / ১৩০ বার
আপডেট সময় :: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

কবিরহাট নিউজ: ডেস্ক রিপোর্ট, আন্তর্জাতিক।
২১শে জানুয়ারি, রবিবার, ৬:২৫ অপরাহ্ণ।

ভারত থেকে মস্কো যাওয়ার সময় আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের পাকিস্তানের সীমান্তবর্তী বাদশা খান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বিমানে থাকা সকল আরোহী নিহতের আশঙ্কা করা হচ্ছে।

এনডি টিভি জানিয়েছে, রোববার ২১ জানুয়ারি দেশটির এক কর্মকর্তা এই তথ্য জানান।
তবে বিমান বিধস্ত হওয়ার স্থানটি নির্দিষ্ট করা যায়নি বলে জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়,
প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি এএফপিকে বলেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে তবে এটি ঠিক কোথায় দুর্ঘটনায় পড়ে তা জানা যায়নি। আমরা প্রতিনিধি দল পাঠিয়েছি, তারা এখনও পৌঁছায়নি। এ ছাড়া তিনি বিষয়টি নিয়ে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেননি।
তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি আমরা সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।

স্থানীয় পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় রাতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানের সুদূর উত্তরের বাদাখশানে এ দুর্ঘটনা ঘটে। তবে তিনি বিমানের ধরন বা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি রাশিয়ার নিবন্ধিত বিমান।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জানুয়ারি রাতে বিধ্বস্ত হওয়া বিমানটি ভারতীয় যাত্রীবাহী বিমান ছিল না।
বিভিন্ন সূত্র বিষয়টি নিয়ে ভুল তথ্য দিয়েছে। মন্ত্রণালয় এটিকে মরক্কোর নিবন্ধিত ছোট বিমান বলে জানিয়েছে।

রুশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার নিবন্ধিত বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন।
এটি গতরাতে আফগাতিস্তানের আকাশসীমায় থাকা কালে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
অন্যদিকে আফগানিস্তানের পুলিশ জানিয়েছে, তারা একটি বিমান বিধ্বস্তের তথ্য পেয়েছে।
রুশ কর্তৃপক্ষ আরও জানায়, বিমানটি একটি চার্টার অ্যাম্বুলেন্স ছিল। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল।

ডেস্ক রিপোর্ট: কবিরহাট নিউজ
www.kabirhatnews.com


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/