• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

কবিরহাটে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে চলছে রমরমা বাণিজ্য।

রিপোর্টারের নাম / ১৫৩ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

কবিরহাট নিউজ: নিজস্ব প্রতিবেদক।
মঙ্গলবার, ১৬ই জানুয়ারি, ২০২৪ ইং,  ২১:০০ অপরাহ্ন।
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারাট সংলগ্ন আশ্রয়ন প্রকল্পে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর নিয়ে চলছে রমরমা বাণিজ্য।

মাননীয় প্রধানমন্ত্রী নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে গৃহীনদের জন্য মোট ৩২২টি গৃহ নির্মাণ করে দেন।
এরমধ্যে মুজিব শত বর্ষ উপলক্ষে নলুয়া ভূঁইয়ারহাট আশ্রয়ন প্রকল্পে তৃতীয় পর্যায়ে দেওয়া ৪২টি ঘরের মধ্যে ১৫ নম্বর ঘরে ভাড়ায় থাকেন তাসলিমা বেগম।

তাসলিমা জানায় সে স্বামী পরিত্যক্ত, তার স্বামী রফিকুল্লাহ তাকে রেখে অন্যত্র বিয়ে করে সংসার করছে।
তাসলিমার পিতার নাম খায়ের মোস্তফা।
নদীভাঙ্গা তাসলিমারা একসময় নলুয়া ভূঁইয়ারহাট এলাকার আক্তারের খেওয়া সংলগ্ন খালপাড়ে বাস করত, সে ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়ভোটার।

তাসলিমা অভিযোগ করেন এই ঘরটি বরাদ্দ হয়েছিল সানাউল্লাহ নামে এক ব্যক্তির নামে। সানাউল্লাহ ৫০,০০০ টাকায় ঘরটি বিক্রি করে দেন কামাল নামের এক ব্যক্তির নিকট।
কামাল ঘরটি তার কাছে প্রতিমাসের ৬ শত টাকা করে ভাড়া নিচ্ছেন।
কিন্তু তার আয় রোজগার না থাকায় ঘর ভাড়া দিতে পারছে না, এ নিয়ে সে খুবই চিন্তিত।
তার চাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহারের ঘরটি যেন তার নামে বরাদ্দ দেওয়া হয়।

এ বিষয়ে ধানসিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল খান কে (কামাল কোম্পানি) ফোন করলে তিনি জানান, এমন কিছু অভিযোগ পেয়ে আমি ইতিপূর্বেও কয়েকবার তদন্ত করেছি, মূলত এরা এই ইউনিয়নের ভোটার নয়।
এদের অনেকেই হাতিয়া থেকে এখানে এসে আত্মীয়-স্বজনের ঘরে উঠে এরপর বিভিন্ন কল্পকাহিনী রটায়।
আপনি যেহেতু বলেছেন আমি আগামীকাল সরেজমিনে গিয়ে খবর নেব।

নিজস্ব প্রতিবেদক।
কবিরহাট নিউজ!


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/