• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

পূর্বশত্রুতার জেরে সোনাইমুড়িতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা।

রিপোর্টারের নাম / ১৩০ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

কবিরহাট নিউজ, নিজস্ব প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৪ ২০:০০ ঘন্টা
ww.kabirhatnews.com

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের শহিদুজ্জামান পলাশ (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে,

১) আহছান উল্যা (৩৮) ওরফে কল্লা আসান।
পিতা: হাজি আবুল কাশেম।
মুনসুর আলী বেপারি বাড়ি,
ওয়ার্ড নং-৪, নাটেশ্বর ইউনিয়ন।
থানা: সোনাইমুড়ি।

২) একিই ইউনিয়নের আকবর হোসনে সোহেল (৩৬) পিতা অজিউল্যা।

৩) মোঃ মিরাজ (২১) পিতা নুরুন্নবি, হাজি বাড়ি, পূর্ব মির্জা নগর, ৮ নং ওয়ার্ড, নাটেশ্বর, সোনাইমুড়ি।

 

গত ১৩ই জানুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর গ্রামে যুবলীগ কর্মী শহিদুল ইসলাম পলাশকে গুলি করে হত্যা করা হয়।

১৪ই জানুয়ারি রবিবার নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে রবিবার রাতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।

নিহত পলাশ একিই গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।

যুবলীগ কর্মী হত্যার ঘটনায় তাৎক্ষণিক তীব্র নিন্দা জানিয়ে খুনিদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
তিনি নিহত পলাশের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন;
গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয় স্বীকার করেছে।

আসামীরা তাদের অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় পরস্পর যোগসাজাসসে পূর্ব শত্রুতার জের ধরে পলাশকে গুলি করে হত্যা করে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

হত্যাকান্ডের ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/