কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক এক্স-রে ও আল্ট্রাসাউন্ড মেশিন উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক এক্স-রে ও আল্ট্রাসাউন্ড মেশিন স্থাপন ও হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর ফলে উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হয়েছে এবং স্থানীয় জনগণ আরও সহজে আধুনিক রোগ নির্ণয় সেবা গ্রহণের সুযোগ পাবেন।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন এই দুটি আধুনিক যন্ত্র সংযোজনের ফলে কবিরহাট ও আশপাশের এলাকার মানুষ এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্বল্প খরচে এক্স-রে ও আল্ট্রাসাউন্ড সেবা গ্রহণ করতে পারবেন। আগে এসব পরীক্ষার জন্য অনেক রোগীকেই জেলা সদর বা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো, ফলে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতো।সংশ্লিষ্টরা জানান, আধুনিক এই যন্ত্রপাতি চালু হওয়ার মাধ্যমে রোগ নির্ণয় আরও দ্রুত, নির্ভুল ও মানসম্মত হবে। বিশেষ করে জরুরি রোগী, গর্ভবতী মা এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন। এতে একদিকে যেমন রোগীদের দুর্ভোগ কমবে, অন্যদিকে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবার মানও আরও উন্নত হবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এখন উন্নত রোগ নির্ণয় সেবা নিজ উপজেলাতেই পাওয়া যাবে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ।
https://slotbet.online/