• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালকের মৃত্যু কবিরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, সিএনজি চালক আটক জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা বিষধর সাপের কামড়ে শাহানাজ আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড কবিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনী ঋণ ও প্রতারণার দায়ে আত্মগোপনে থাকা যুবকের ভাড়া বাসায় মৃত্যু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে কবিরহাটে ২২৫ অসহায় নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান নোয়াখালীতে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কানাডা প্রবাসীর স্ত্রী ৩ সন্তান রেখে উধাও!

আন্তর্জাতিক বাজারে দুই বছরের মধ্যে সর্বনিম্ন সয়াবিনের দাম।

রিপোর্টারের নাম / ২০৩ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট,
কবিরহাট নিউজ, মঙ্গলবার ৩০শে জানুয়ারি ২০২৪ইং, ১১:০০ অপরাহ্ন।

সয়াবিনের দাম ক্রমশই নিম্নমুখী হচ্ছে আন্তর্জাতিক বাজারে। বিশ্বের দুই তেল উৎপাদক দেশ ব্রাজিল ও আর্জেন্টিনায় এই মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ার ফলে সয়াবিনের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা জোরদার হওয়ায় তেল বীজটির দাম ক্রমশই নিম্নমুখী হচ্ছে।

গতকাল সোমবার (২৯ জানুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তে আরেক দফা কমেছে এই তেল বীজটির দাম।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাণিজ্যভিত্তিক সংবাদমাধ্যম নাসডাক এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছেন,

এই দিন সিবিওটিতে সয়াবিনের দাম কমেছে ০.৭ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১২ ডলারে। দিনের শুরুতে যা ছিল ১১.৯৮ সেন্ট।
এটা ছিল গত দুই বছরের মধ্যে তেল বীজটির সবচাইতে কম দাম।

প্রতিবেদনে বলা হয়,
আর্জেন্টিনা ও ব্রাজিল উপযুক্ত সময় বৃষ্টি হওয়ার কারণে সয়াবিনের গ্রোথ ভালো হচ্ছে, যার ফলে তেল বীজটির উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস জানিয়েছে বুয়েন্স আয়ার্স গ্রাইন্স এক্সচেঞ্জ।

প্রতিবেদনটিতে বিশ্ব বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্টোনেক্স কম্মোডিটি রিস্ক ম্যানেজার ম্যাট অ্যামেরম্যানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, বর্তমানে দক্ষিণ আমেরিকায় সয়াবিন উৎপাদনের অনুকূল আবহাওয়া বিরাজ করায় ভোজ্য তেল তৈরির মূল উপকরণ সয়াবিনের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
চলতি সপ্তাহেও ব্রাজিল ও আর্জেন্টিনায় আবারও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
আর বৃষ্টি যদি হয় তাহলে এই তেল বীজটির উৎপাদন আরো বাড়তে পারে এবং তাহলে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরো নির্মমুখী হবে।

কবিরহাট নিউজ: আন্তর্জাতিক, ডেস্ক রিপোর্ট।

 


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/